সংবাদ শিরোনাম:

বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:06:56 pm, Thursday, 28 February 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা বনদস্যু বলে দাবি করছে র‌্যাব। পরে ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি পাইপগান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাহেব আলী বাহিনীর প্রধান শ্যামনগর উপজেলার সাহেব আলী এবং বাহিনীটির সেকেন্ড ইন কমান্ড আশাশুনি উপজেলার হাবিবুর রহমান।

গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল।

র‌্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল জাহিদুল কবির জানান, সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর সাহেব বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে বাহিনী প্রধান সাহেব আলীসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবরুদ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিল হোসেন জানান, গুলিবিদ্ধ দুই বনদস্যুকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসককে তাদের মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত

প্রকাশের সময় : 08:06:56 pm, Thursday, 28 February 2019