বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বঙ্গোপসাগরে বরগুনার জেলেসহ ২ জনকে নিক্ষেপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:22 pm, Sunday, 25 August 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কােেছআজ রবিবার ভোর রাতে জলদস্যু ‘আতুর বাহিনী’র সদস্যরা এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে ৫ লাখ টাকার মাছসহ জাল লুটে নিয়ে ২ জেলেকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করেছে। জানা গেছে, ডাকাতি শেষে জলদস্যুরা ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়।

বিকল করে দেয়া ট্রলারটিতে থাকা অন্য ১০ জেলে ভাসতে-ভাসতে রবিবার বিকালে বঙ্গবন্ধু আইল্যান্ডের চরে পৌঁছে ট্রলার মালিক ও মৎস্যজীবী নেতাদের মোবাইল ফোনে বিষয়টি জানায়। জাল দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করা নিখোঁজ দুই জেলে হচ্ছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রিয়াজ ও বরগুনার পথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আ. মান্নন।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার মোবাইল ফোনে জানান, রবিবার ভোর চারটার দিকে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে মাছ আহরণকালে জলদস্যু আতুর বাহিনী’র সদস্যরা বাগেরহাটের মোরেলগঞ্জের এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে হানা দেয়।

এসময়ে জলদস্যুরা ট্রলারের ৫ লাখ টাকার মাছসহ জাল লুট করে এবং ১২জন জেলেকে মারপিট করে। পরে রিয়াজ ও আ. মান্নন নামের দুই জেলেকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। চলে যাবার সময় জলদস্যুরা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়।

এফবি খাজা আজমীর নামে ফিশিং ট্রলারের মালিক ও ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের অলিয়ার রহমান জানান, বিষয়টি তিনি সুন্দরবন বিভাগ ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরকে অবহিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বঙ্গোপসাগরে বরগুনার জেলেসহ ২ জনকে নিক্ষেপ

প্রকাশের সময় : 10:26:22 pm, Sunday, 25 August 2019