বঙ্গমাতা বাংলার স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পাশে থেকে সমগ্র বাঙ্গালীর সারথী ছিলেন- শাহে আলম এমপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:55:02 pm, Saturday, 8 August 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ১৯৭১ সালের ৭ই মার্চ’র ঐতিহাসিক ভাষনটি ছিলো একটি কবিতা। যে কবিতাটি বুকে ধারণ করে ৭ কোটি বাঙ্গালী স্বাধীন ভূখন্ড এবং মানচিত্রের জন্য যার যা ছিলো তা নিয়েই স্বসস্ত্র পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।

সেইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনটি ছিলো বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের অনুপ্রেরণারই অংশ। বঙ্গমাতা বাংলার স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পাশে থেকে সমগ্র বাঙ্গালীরও সারথী হয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন।

শনিবার (৮আগস্ট) সকাল ১০টায় বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বঙ্গমাতা বাংলার স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পাশে থেকে সমগ্র বাঙ্গালীর সারথী ছিলেন- শাহে আলম এমপি

প্রকাশের সময় : 03:55:02 pm, Saturday, 8 August 2020