বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজত নেতা মামুনুল হকের মাহফিল বাতিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজত নেতা মামুনুল হকের মাহফিল বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজত নেতা মামুনুল হকের মাহফিল বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজত নেতা মামুনুল হকের মাহফিল বাতিল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিয়ানীবাজারে আসা হচ্ছে না। এলাকার স্থিতিশীলতা বজায় রাখা এবং মাদরাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তে তার আগমন বাতিল করা হয়েছে।

 

 

আগামী ২৫ ডিসেম্বর উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা এলাকার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম মাদরাসার ৭১তম বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে এই হেফাজত নেতার উপস্থিত থাকার কথা ছিল। দুই বছর আগে এই মাদরাসার ওয়াজ মাহফিলে তার আসার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

সার্বিক বিষয়ে আলোচনার জন্য গত শনিবার মাদরাসার সুরা আমেলার সদস্যরা বৈঠকে বসেন। সেখানে মামুনুল হকের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বাদ দেয়ার প্রস্তাব উঠলেও মাদরাসা কর্তৃপক্ষ তাকে নিয়ে আসার ব্যাপারে অটল থাকেন। পরে প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের চাপে মামুনুল হককে আনার সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

 

 

এ বিষয়ে আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি মাদরাসার সুরা আমেলার সদস্য, তবে সর্বশেষ বৈঠকে উপস্থিত ছিলাম না। মামুনুল হককে মাদরাসার মাহফিলে নিয়ে আসার বিষয়ে আমরা দলীয় একটি বৈঠকে আলোচনা করেছি, সেখানে আমরা নীতিগতভাবে সমালোচিত এই নেতাকে এলাকায় না আনার ব্যাপারে একমত হয়েছি।’

 

 

মাদরাসার মুহতামিম ইউসুফ আহমদ খাদিমানী বলেন, ‘এই মাহফিলের জন্য দুই বছর আগে ওনার সম্মতি নেয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে।

 

 

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, ‘মাদরাসা কর্তৃপক্ষ মাহফিলের দাওয়াত দিলে বিষয়টি জানতে পারি। কোনো অবস্থাতেই যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল করে মাহফিলে মামুনুল হকের না আসার ব্যাপারে সবাই একমত হয়েছি।

 

 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, ওয়াজ মাহফিলে মামুনুল হককে না আসার বিষয়টি অবহিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD