সংবাদ শিরোনাম:

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেইক আইডি বিষয়ে সতর্কতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:43:16 am, Sunday, 19 August 2018
  • 69 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ফেইক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন কোন ফেইক আইডির সন্ধান পেলে তা সনাক্ত করতে সহায়তা চাওয়া হয়েছে।

ফেসবুক এবং টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ-এর কোন অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই। তাদের নামে যেসব আইডি বা পেজ আছে সেগুলো ভুয়া। এই ধরনের অননুমোদিত বা ভুয়া আইডি বা পেইজ থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, (www.facebook .com/sajeeb.a.wayed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি (www.twitter.com/sajeebwayed ) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক-এর একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যেই সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি আইডি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য যদি কোন আইডি বা পেজ খুলেন তাহলে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেইক আইডি বিষয়ে সতর্কতা

প্রকাশের সময় : 11:43:16 am, Sunday, 19 August 2018