বাবুগঞ্জ সংবাদদাতা॥ বরিশাল জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড বাবুগঞ্জ থেকে নব-নির্বাচিত সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা গোপালগঞ্জ টুঙ্গিপারায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন । বুধবার সন্ধায় শতাধীক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন তিনি।
এর আগে দুপুরে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক,বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড নব-নির্বাচিত সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা।
এসময় দক্ষিনাঞ্চলের আওয়ামী রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, দলীয় ও মুক্তিযোদ্ধার সন্তান নির্বাচিত হওয়ায় আমি খুশি।
আমি শিঘ্রই বাবুগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সাথে বসবো। নেতাকর্মীদের উদ্দিশ্যে বলেন, এমন কোন কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুখ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন।
Reporter Name 












