বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে বিনা ভাড়ায় বাসে যাতায়াত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে বিনা ভাড়ায় বাসে যাতায়াত

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে বিনা ভাড়ায় বাসে যাতায়াত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আগামী ১৭ মার্চ ফরিদপুরে জেলার অভ্যন্তরীণ সকল পথে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা। ওইদিন যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক সমিতি ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর শহর থেকে জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপের পরিচালনায় ফরিদপুর-টেকেরহাট, ফরিদপুর-সদরপুর, ফরিদপুর-মুকসুদপুর, ফরিদপুর-ময়েনদিয়া, ফরিদপুর-কাশিয়ানী, ফরিদপুর-মাগুরা, ফরিদপুর-কামারখালী, ফরিদপুর-মাদারীপুর ও ফরিদপুর-গোপালগঞ্জ, ফরিদপুর-রাজবাড়ী, ফরিদপুর-দৌলতদিয়া পথে চলাচলকারী সকল বাস যাত্রী বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন। রোববার সকাল থেকে বাস মালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতির পক্ষে শহরে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। ওইদিন যাত্রীরা সামান্যতম হয়রানির শিকার হলে তাকে হট লাইনে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। উপরে উল্লেখিত পথগুলোতে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন ৪০০টি ট্রিপ হয় জানিয়ে তিনি বলেন, ‘গড়ে প্রতিদিন ২০ হাজার যাত্রী চলাচল করেন। ওইদন (বঙ্গবন্ধুর জন্মদিনে) কোনো বাস যাত্রীর থেকে টাকা নিলে বা হয়রানি করলে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD