সংবাদ শিরোনাম:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এমপি শাহে আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:25 am, Monday, 7 December 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী পোয়েট অব-পলিটিক্স খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব। যার জন্ম না হলে বাঙালী জাতি বীর বাঙালীর খেতাব পেতেন না।

পেতেন না স্বাধীন দেশ ও স্বাধনি মানচিত্র। বাঙালী জাতির আরাধ্য এই সন্তানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুর ও একই চক্র দ্বারা নির্মাণের প্রতিবাদ করায়, বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য’র পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবেনা।

সোনার বাংলায় অপশক্তিরা বঙ্গবন্ধুর সৈনিকদের চেয়ে কখনও শক্তি শালী হতে পারেনা। তিনি হুশিয়ারী উচ্চারণ করে আরও বলেন, এখনও সময় আছে অবনতমস্তকে এদেশ ছেড়ে চলে যাও। তা নাহলে আমরা রাজপথে নামলে পালাবার পথ পাবেনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি মাহমুদ হোসেন মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আব্দুল জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, মজিবুল ইসলাম টুকু, শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহাম্মদ,

আব্দুল মন্নান মৃধা, রাহাত আহম্মেদ ননী, সাইফুল ইসলাম শান্ত, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা মু মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, মশিউর রহমান সুমন, দুলাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, সহ-সভাপতি অপূর্ব দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাগর আহম্মেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এমপি শাহে আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : 01:07:25 am, Monday, 7 December 2020