সংবাদ শিরোনাম:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে লালমোহনে ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:26 pm, Thursday, 23 July 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ভোলা জেলার লালমোহন উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২২ জুলাই ২০২০ বুধবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হাবিবুল হাসান রুমি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমোহন উপজেলা ভূমি অফিস, লালমোহন পৌর ইউনিয়ন ভূমি অফিস এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিস চত্বরে জাতীয় ফল কাঠাল, পেয়ারা, কামরাঙ্গা, অর্জুনসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে লালমোহনে ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রকাশের সময় : 12:36:26 pm, Thursday, 23 July 2020