সংবাদ শিরোনাম:

বখাটের শ্লীলতাহানি: বরগুনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:30:08 am, Saturday, 10 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বড়িরচর গ্রামের মনির, জহির ও চুন্নুর নেতৃত্বে রাকিব নামের এক বখাটের শ্লীলতাহানির কারণে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীর চাচার বাড়ির সামনে ওই শিক্ষার্থীকে একা পেয়ে বখাটে রাকিব শ্লীলতাহানি করেন। পরে মায়ের কাছে বলায় শিক্ষার্থীর মা বখাটে রাকিবকে জুতোপেটা করে।

বিষয়টি এলাকার লোকজন জানাজানি হওয়ায় ওই শিক্ষার্থী লজ্জায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় কেউ না থাকায় দড়জা বন্ধ করে রশি দিয়ে আত্মহত্যা করে।

শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো বখাটে মনির। এ বিষয়ে বরগুনা সদর থানায় গত ৬ মাস আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করি। সেই মামলায় মনিরের নামে চার্জশিটও দেয়া হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। তবে মনির এখনো পলাতক রয়েছে।

তিনি বলেন, মামলার পর থেকে মনিরের ভাই জহির ও ভাগ্নি জামাই চুন্নু আমাদেরকে বিভিন্ন সময় মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করে আসছে। গতকাল মনিরের ভাই জহির ও ভাগ্নি জামাই চুন্নু রাকিব নামের একটি ছেলেকে দিয়ে আমার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে লজ্জায় আমার মেয়ে আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে নিয়ে যায়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম  বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বখাটের শ্লীলতাহানি: বরগুনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : 12:30:08 am, Saturday, 10 October 2020