সংবাদ শিরোনাম:

বউকে নিয়ে উড়ে এলেন নির্মাতা শামীম আহমেদ রনি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:26:30 pm, Sunday, 26 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভালোবেসে বিয়ে করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। কনে নাসিরা জাহান অনন্যা। বরিশাল বিএম কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স সম্পন্ন করেছেন। তিনি মিডিয়ায় জড়িত নন।

দুই বছর প্রেমের পর পূর্ণতা পেলো রনি-অনন্যার ভালোবাসা। তাদের সম্পর্ককে গ্রহণ করেছে দুই পরিবার। পারিবারিক আয়োজনে গেলো শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

এর আগে গত ১৮ জুলাই অন্যন্যাদের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। অবশ্য সেসময় রনি কলকাতায় ছিলেন। রনির ইচ্ছে ছিলো গেলো ১৩ আগস্ট স্বল্প পরিসরে দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা হয়নি।

বরিশালের মেয়ে অনন্যাকে বিয়ে করে ইউএস বাংলার বিমানে চড়ে ঢাকায় ফিরেছেন মানিকগঞ্জের ছেলে রনি। সেই মুহূর্তের ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। নির্মাতার বিয়েতে যোগ দিতে গেলো বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল গিয়েছিলেন নায়ক। সেখানে গিয়ে বরিশাল বিমানবন্দরে তোলা বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি।

রনির স্ত্রী অনন্যা অভিনয়ের মানুষ না হলেও নিয়মিত টিকটক ভিডিও বানান। নববধূর সঙ্গে টিকটকে দেখা গেলো এই নির্মাতাকেও। ঢাকায় ফিরে বিয়ের পোশাকেই ভিডিওটি বানান তারা। হিন্দি গানের সঙ্গে সেই টিকটক ভিডিওটি নিজের আইডিতে পোস্ট করে রনিকে মেনশন করেছেন অনন্যা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বউকে নিয়ে উড়ে এলেন নির্মাতা শামীম আহমেদ রনি

প্রকাশের সময় : 08:26:30 pm, Sunday, 26 September 2021