ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা




ডেস্ক রিপোর্ট ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস চালিয়ে কিংবা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজয়ের আনন্দের দিনে তিনি জাতির সামনে উপস্থিত হয়েছেন ব্যথিত হৃদয়ে। তিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে দেশের গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেন।

অধ্যাপক ইউনূস জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এ হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ষড়যন্ত্রকারীরা যেখানেই অবস্থান করুক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সবাইকে সংযম বজায় রাখতে হবে এবং অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD