ফেসবুক লাইভে মৃত্যুর আগে যা বলেছিলেন শিরিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেসবুক লাইভে মৃত্যুর আগে যা বলেছিলেন শিরিন

ফেসবুক লাইভে মৃত্যুর আগে যা বলেছিলেন শিরিন




নিজস্ব প্রতিনিধি॥  অনলাইনে ‘টিকটক শিরিন’ নামে পরিচিত শিরিন খানমের রহস্যজনক মৃত্যু নিয়ে বরিশালে তোলপাড় চলছে। নগরীর বান্দ রোড নৌ-বন্দর সংলগ্ন শিরিন ফার্মেসির মালিক তিনি। গত রোববার রাত ১০ টার দিকে নিজ ফার্মেসিতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেসবুক লাইভে এসে তার মালিকানাধীন শিরিন মেডিকেল হল নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। শিরিনকে ফার্মেসি থেকে উৎখাতের ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভিন্ন ব্যক্তির নামও প্রকাশ করেন লাইভে। পৃথক লাইভ ভিডিওতে তিনি এক কাউন্সিলরসহ পাশ্ববর্তী ফার্মেসি মালিক ও এক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। তাদের ষড়যন্ত্রে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে তাকে বাঁচানোর আকুতি জানানোর কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃতের পরিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জননী শিরিন খানম স্বামী পরিত্যক্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ফার্মেসি ব্যবসার পাশাপাশি নানা কর্মকান্ডে সমালোচিত। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত তার ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে ৭ দিনের দন্ডাদেশ দেয়। মুক্তি পেয়ে তিনি আবারও ব্যবসায় মনোনিবেশ করেন।

শিরিন খানমের মৃত্যু প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ফার্মেসি ব্যবসায়ী শিরিন খানমের মৃত্যুর ঘটনায় তার ভাই ইউসুফ মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD