সংবাদ শিরোনাম:

ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:42:04 pm, Wednesday, 24 July 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি :  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজ তালুকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে রাজপুর উপজেলা শহর থেকে আটক করা হয়েছে।

তিনি ঝালকাঠি জেলা শহরের বারচালা এলাকার হাবিবুর রহমানের ছেলে।পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রিয়াজ তালুকদার নিজের ফেসবুক আইডিতে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে তাকে বুধবার বিকেলে রাজাপুর উপজেলা শহর থেকে আটক করে নিয়ে আসা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, রাজাপুর থেকে তাকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে ওসি বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা আটক

প্রকাশের সময় : 09:42:04 pm, Wednesday, 24 July 2019