বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে প্রস্তুত সরকার, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:17:05 pm, Monday, 29 December 2025
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা শান্তি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে নির্বাচন ছাড়াও বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে বাংলাদেশের প্রচেষ্টাকে স্বাগত জানান।

শ্রম সংস্কার বিষয়ে তিনি বিশেষভাবে নতুন শ্রম আইনকে “ব্যতিক্রমধর্মী উদ্যোগ” হিসেবে উল্লেখ করেন। শ্রমিক নেতাদের বিরুদ্ধে পূর্বে করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সিদ্ধান্তেরও প্রশংসা করেন তিনি।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, নতুন শ্রম অধ্যাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড অনুযায়ী প্রণয়ন করা হয়েছে এবং দেশের শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ। তিনি এ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে প্রস্তুত সরকার, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

প্রকাশের সময় : 07:17:05 pm, Monday, 29 December 2025