ফেনসিডিল এনে দিলেন ছাত্রলীগ সভাপতি, প্রকাশ্যে খেলেন সহসভাপতি,ভাইরাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেনসিডিল এনে দিলেন ছাত্রলীগ সভাপতি, প্রকাশ্যে খেলেন সহসভাপতি,ভাইরাল

ফেনসিডিল এনে দিলেন ছাত্রলীগ সভাপতি, প্রকাশ্যে খেলেন সহসভাপতি,ভাইরাল

ফেনসিডিল এনে দিলেন ছাত্রলীগ সভাপতি, প্রকাশ্যে খেলেন সহসভাপতি,ভাইরাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরে দুই ছাত্রলীগ নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক ভাইরাল হয়েছে।

 

মঙ্গলবার সকালে কামাল আহমেদ নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি পরিণত হয়েছে ‘টক অব দি সিটিতে’। ব্যাপক আলোচনা সমালোচনাসহ এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে ভিডিওটি।

 

 

পুবাইল থানা ছাত্রলীগের সহসভাতি মিনহাজুল ইসলাম মিনহাজ জানিয়েছেন, ভিডিওতে দুই ছাত্রলীগ নেতার একজন গাজীপুর মহানগরীর পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল ও অপরজন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশফাকুজ্জামান দুদুল।

 

 

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পড়া পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল এক যুবকের কাছ থেকে ফেনসিডিলের বোতল নিচ্ছেন। তিনি ওই বোতল পাশে থাকা আশফাকুজ্জামান দুদুলকে দেন। দুদুল রাস্তার উপর দাঁড়িয়েই কিছুটা সেবন করেন। বাকীটুকু গোলজার হোসেন টুটুলকে দিলে তিনি বাকী ফেনসিডিল শেষ করে দুইজন এক সাথে চলে যাচ্ছেন।

 

 

ভাইরাল হওয়া মাদক সেবনের ভিডিওটির ব্যাপারে গোলজার হোসেন টুটুল মৃধা সাংবাদিকদের জানান, দলীয়ভাবে হেয় করার জন্য একটি মহল এডিটিং করে ভিডিওটি ফেসবুকে ছেড়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।

 

 

এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমতউল্লা খান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে সব সময়ই পুলিশ তৎপর। ভিডিওটি পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD