সংবাদ শিরোনাম:

ফাহাদ হত্যায় বিচারের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:35:02 pm, Wednesday, 9 October 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) নগরীর বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। তবে, দলীয় কার্যালয় থেকে বের হয়ে কিছুদূর যেতেই পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ ঘটে।

পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল কবীর রনির সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক হুমাউন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, এনামুল হক তছলিম প্রমুখ।

এরপর জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে পৃথক আরেকটি মিছিল বের হলে সেটিতেও বাধা প্রদান করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফাহাদ হত্যায় বিচারের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : 07:35:02 pm, Wednesday, 9 October 2019