বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ফাহাদ হত্যার বিচারের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:02:29 pm, Wednesday, 9 October 2019
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ববি প্রতিনিধি॥  বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি। এছাড়াও তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচারের দাবি তোলেন।

আজ বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজিস সাদিক ও সাধারণ সম্পাদক আবু জাফর মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত বর্বরোচিত ও পাশবিক ঘটনা। আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রের এ ধরণের লোমহর্ষক ও করুণ মৃত্যুতে সমগ্র জাতি আজ স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, নিহতের রুহের মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারকীয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই বুয়েটের অধ্যয়নরত ১৩ শিক্ষার্থীকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধুবাদ জানাচ্ছে। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ফাহাদ হত্যার বিচারের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

প্রকাশের সময় : 09:02:29 pm, Wednesday, 9 October 2019