ফাহাদ হত্যাবিচারের দাবিতে ভোলা ডেভেলপমেন্টফাউন্ডেশনেরমানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফাহাদ হত্যাবিচারের দাবিতে ভোলা ডেভেলপমেন্টফাউন্ডেশনেরমানববন্ধন

ফাহাদ হত্যাবিচারের দাবিতে ভোলা ডেভেলপমেন্টফাউন্ডেশনেরমানববন্ধন




ভোলা প্রতিনিধি॥  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভোলার বিভিন্ন সামাজিক সংগঠন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ উপলক্ষে ভোলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে ভোলা ডেভলপমেন্ট ফাউন্ডেশন। অপরদিকে বেলা ১২টার দিকে ভোলার ‘কে জাহান শপিং কমেপ্লেক্সের’ সামনে মানববন্ধন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)।

মানববন্ধনে বক্তারা বলেন, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের অন্যতম অমিত সাহাকে মামলার এজাহারভুক্তকরণ, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, মামলাটি পরিচালনার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনসহ প্রশাসনের কাছে ছয়টি দাবি উপস্থাপন করেন বক্তারা।

ভোলা ডেভেলপমেন্ট ফোরামের মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান সোলায়মান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শতকাত হোসেন, উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ, সদস্য জাকির হোসেন সবুজ, অর্থ সম্পাদক নুরনবী হাওলাদার মনির, ভাইস চেয়ারম্যান শেখ ফরিদ প্রমুখ।

এ দিকে, ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধনে ভোলা জেলার (উত্তর) সভাপতি মু. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের ভোলা জেলার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, তাজউদ্দিন ফারুকী, যুগ্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, লেখক, প্রকাশক ও ইসলামী গবেষক মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD