বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভাবিকে ৪ বছর ধরে ধর্ষণ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:30 pm, Thursday, 10 June 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর মান্দায় চার বছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিঠুন চন্দ্র মন্ডল (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত বখাটে মিঠুন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র গ্রামের মতিলাল মন্ডলের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিলেন মিঠুন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্ট্যাম্প ও ভিডিও ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হন ওই গৃহবধূ। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত মিঠুন প্রতিবেশী সম্পর্কে দেবর হন। নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় উভয় পরিবারে নিয়মিত যাতায়াত ছিল তাদের। সম্পর্কের সূত্র ধরে মিঠুন তাকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিঠুন কৌশলে তাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে রাখে।

ওই নারী আরো জানান, একটি বিমার কাগজপত্র তৈরির কথা বলে এ সময় মিঠুন দুটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন। পরে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্প স্বাক্ষরে জিম্মি করে তাকে ধর্ষণ করতে থাকে। লোকলজ্জায় বিষয়গুলো স্বামীসহ পরিবারের লোকজনের নিকট গোপন রাখেন তিনি।

ভিকটিমের স্বামী জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অস্বাভাবিক আচরণ করে আসছিল। জানতে চাইলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতেন। সম্প্রতি বিষয়গুলো প্রকাশ করলে ফাঁকা স্ট্যাম্প ও ভিডিওগুলো উদ্ধারের পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেগুলো ফেরত নেওয়ার জন্য গেলে তাকে মারধর করে মিঠুন। ঘটনায় মিঠুনের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর অভিযান চালিয়ে বখাটে মিঠুনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভাবিকে ৪ বছর ধরে ধর্ষণ!

প্রকাশের সময় : 09:23:30 pm, Thursday, 10 June 2021