বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ফয়জুল করিমের মেয়র হওয়ার আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে বাতিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:14:02 pm, Monday, 5 May 2025
  • 5 সংবাদটি দেখা হয়েছে

এইচ.এম হেলাল ॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

আজ সোমবার (৫ মে) দুপুরে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ প্রদান করেন। আদালত তার আদেশে উল্লেখ করেছেন, ঘটনা ঘটার পর ৩০ দিনের মধ্যে আবেদন না করায় এবং অন্যান্য আইনি সীমাবদ্ধতার কারণে মামলাটি গ্রহণযোগ্যতা পায়নি। ফলে আবেদনটি খারিজ করা হয়েছে।

ফয়জুল করীমের পক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, আবেদনের গ্রহণযোগ্যতা না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ১৭ এপ্রিল তিনি বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য।

বিচারক এই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন ২৪ এপ্রিল, যা অনুষ্ঠিত হয় ৫ মে। তবে আদালতের রায়ে আবেদনটি খারিজ হওয়ায় এই প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল।

তবে উচ্চ আদালতে আপিলের সম্ভাবনার কারণে এই মামলা এখনও শেষ অধ্যায়ে পৌঁছায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ফয়জুল করিমের মেয়র হওয়ার আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে বাতিল

প্রকাশের সময় : 07:14:02 pm, Monday, 5 May 2025