বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

প্রেমের টানে পালিয়ে বিয়ে: ছয় মাসের মাথায় লাশ হলেন নববধূ, হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:43:40 am, Sunday, 11 October 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরে প্রেমের টানে পালিয়ে বিয়ে করে ছয় মাসের মাথায় লাশ হলেন নববধূ। নিহত বিথী আক্তার ওরফে দিনার মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে তার স্বামী ও শাশুড়ি।

শনিবার নিহত দিনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভেদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে। প্রেম করে মাত্র ৬ মাস আগে তিনি পালিয়ে বিয়ে করেছিলেন প্রেমিক ইয়াসিন সিকদারকে।

বাসন থানার এসআই মাসুম হোসেন খান জানান, প্রেমের টানে প্রায় ৬ মাস আগে বিথী গাজীপুরে এসে ইয়াসিন সিকদারকে বিয়ে করেন। ইয়াসিন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভিন্নারিয়া গ্রামের জামাল সিকদারের ছেলে। বিয়ের পর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে বেলায়েতের বাসায় ভাড়া থাকেন ইয়াসিন। তিনি একটি গার্মেন্ট কারখানায় চাকরি করেন। পারিবারিক বিষয়াদি নিয়ে গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ চলে আসছিল।

শুক্রবার রাতে ইয়াসিন বাসায় ফিরে বিথীকে ঘরের বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বামী ও শাশুড়ি তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করলে তার মরদেহ হাসপাতালে ফেলে তার স্বামী ইয়াসিন ও শাশুড়ি বৃষ্টি বেগম পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যার পর বিথী বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মুখে ফেনা ও বিষের গন্ধ রয়েছে। তবে এ ঘটনা আত্মহত্যা না-কি হত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

প্রেমের টানে পালিয়ে বিয়ে: ছয় মাসের মাথায় লাশ হলেন নববধূ, হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী

প্রকাশের সময় : 02:43:40 am, Sunday, 11 October 2020