প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান ,বিয়ে নয়তো বিষ পান ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান ,বিয়ে নয়তো বিষ পান !

প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান ,বিয়ে নয়তো বিষ পান !




অনলাইন ডেস্ক:হয় বউ হয়ে, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন- এই প্রত্যয়ে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কোটালীপাড়ার বুরুয়া গ্রামে।

শুক্রবার (১ মার্চ) বুরুয়া গ্রামে গিয়ে জানা গেছে, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈ (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল। বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়েন। কোন উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়িতে অবস্থান নেয়।

গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরতা এই ছাত্রী জানান, আমাকে যদি রথীন বিয়ে না করে তা হলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো। তিনি বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে।

রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দু’মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD