বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বিদ্যুতের উঁচু টাওয়ারে বিপ্লব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:39:57 pm, Sunday, 21 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বিদ্যুতের উঁচু টাওয়ারে বিপ্লব( ছবি সংগৃহীত )

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মা এর উপর অভিমান করে বিদ্যুতের উঁচু টাওয়ারের প্রায় ৭০ ফুট উপরে উঠে অবস্থান নিয়েছিল বিপ্লব। পরে প্রেমিকার সাথে বিয়ে দেওয়াসহ নানা ধরনের শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর তাকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (২১ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েক হাজার পাওয়ারের বিদ্যুতের ওই টাওয়ারে উঠে অবস্থান নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী (অবাঙ্গালী) ক্যাম্পের বাসিন্দা বিপ্লব। পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেয়ার প্রস্তুতি নেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করেও বিপ্লবকে নিচে নামাতে পারছিলেন না। বিভিন্ন শর্তে প্রায় দুই ঘণ্টা পর বিহারী ক্যাম্পের মেম্বার ভোলা ওরফে ভোলা মেম্বারের কথায় তিনি কিছুটা নিচে নেমে আসেন। এ সময় আশপাশের লোকজনের চিৎকার এবং তাকে নিচে নামাতে ফায়ার সার্ভিসের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব আবার ওপরে উঠতে থাকেন।

এর কিছুক্ষণ পর তার ভাই ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বললে পুনরায় তিনি কিছুটা নিচে নেমে আসেন। অপর প্রান্ত দিয়ে স্থানীয় দুইজন ওপরে উঠে তাকে ধরে ফেললে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুট ওপরে উঠে যান। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।

বিপ্লবের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকিমূলক অনেক ঘটনা ঘটায়। বেশ কয়েকদিন যাবৎ একই ক্যাম্পের এক মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেয়ায় সে এ ঘটনার জন্ম দিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬৫-৭০ ফুট ওপরে উঠে ওই যুবক অবস্থান নিয়েছেন। পরে অনেক অনুরোধ করে তাকে নিচে নামিয়ে আনা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বিদ্যুতের উঁচু টাওয়ারে বিপ্লব

প্রকাশের সময় : 03:39:57 pm, Sunday, 21 June 2020