প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




 প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

 প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

 প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চার বছর আগে বরিশালে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচন করেছিল তার ফেসবুক প্রেমিক সায়েম আলম মিমু। ওই ঘটনার দায়ে রবিবার দুপুরে প্রেমিক সায়েম আলম মিমুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন এবং আত্মহত্যায় প্ররোচনার দায়ে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

 

 

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ রবিবার আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

 

 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে ২০১৬ সালের ১০ আগস্ট বরিশাল নগরীর চকবাজারের আবাসিক হোটেল ফেয়ার স্টারের ৩০৯ নম্বর কক্ষ ভাড়া নেয় ঢাকার ওয়ারী এলাকার মো. সেলিম আলমের পুত্র সায়েম আলম মিমু এবং তার ফেসবুক প্রেমিকা বরিশাল নগরীর মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা নাঈমা ইব্রাহিম ইশি। পরে ওই কক্ষে ইশিকে ধর্ষণ করে মিমু। ধর্ষণের ঘটনায় হোটেল কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইশি। এ সময় তার মুঠোফোন ও স্বর্ণালংকার নিয়ে সায়েম আলম পালিয়ে যায়।

 

 

এ ঘটনায় ইশির বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে ১০ আগস্ট কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে হোটেলের মালিক আব্দুল বিশ্বাস এবং ম্যানেজার মজিবুর রহমান আকনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী ইশির ফেসবুক প্রেমিক সায়েম আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

সুত্র জানায়, ২০১৭ সালের ৩১ মার্চ প্রধান অভিযুক্ত প্রেমিক সায়েম আলম ও হোটেল ম্যানেজার মজিবুর রহমান আকনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র প্রদান করে পুলিশ।

 

 

ট্রাইব্যুনালে ১৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে নিহত ইশিকে ধর্ষণের দায়ে রবিবার আসামি সায়েম আলমের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

 

একই মামলায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে ১০ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং চুরির কারণে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হোটেল ম্যানেজার মজিবুর রহমান আকনকে খালাস প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD