সংবাদ শিরোনাম:

প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুলছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:19:37 am, Friday, 25 September 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুলছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক
মামলার পর ধর্ষণের ঘটনায় প্রাইভেট শিক্ষক মাজহারুল ইসলাম রায়হানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রায়হান সিদ্ধিরগঞ্জের কদমতলীর ইস্কান্দার আলীর ছেলে এবং ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক।

পুলিশ জানায়, রায়হান প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়েন। ছাত্রীর বাবা-মা চাকরির কাজে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন। এ সুযোগে প্রাইভেট শিক্ষক গত শুক্রবার ছাত্রীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি মা-বাবাকে জানায় স্কুলছাত্রী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মো. কামরুল ফারুক বলেন, ‘প্রাইভেট পড়ানোর সুযোগে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত যুবক রায়হানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুলছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক

প্রকাশের সময় : 12:19:37 am, Friday, 25 September 2020