প্রশাসনের অভিযান ব্যর্থ! কাঁঠালিয়ায় আবারও ইটভাটার ধোঁয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রশাসনের অভিযান ব্যর্থ! কাঁঠালিয়ায় আবারও ইটভাটার ধোঁয়া

প্রশাসনের অভিযান ব্যর্থ! কাঁঠালিয়ায় আবারও ইটভাটার ধোঁয়া




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া পাঁচটি লাইসেন্সবিহীন ইটভাটা ফের চালু হওয়ায় পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান ছিল লোকদেখানো, যার কোনো স্থায়ী ফল পাওয়া যায়নি।

এসবি–১, এসবি–২, জিজিবি, এমসিবি ও এমএমবি নামের পাঁচটি ইটভাটায় সম্প্রতি অভিযান চালিয়ে চুল্লি ও অবকাঠামো ভেঙে দেওয়া হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই ভাটাগুলোতে আবার কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো শুরু হয়।

বিশেষ উদ্বেগের বিষয় হলো—একাধিক ইটভাটা বিদ্যালয়ের একেবারে সন্নিকটে অবস্থিত। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে কালো ধোঁয়ার বিষক্রিয়ায় ভুগছেন। শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর জেলা সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, পুরো ঝালকাঠি জেলায় প্রায় শতাধিক বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে। এসব ভাটায় প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগে কাঠ পোড়ানো হচ্ছে, যা বন উজাড় ও পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ।

তিনি আরও বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা, যাদের স্বাস্থ্য ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, কোনো অবৈধ ইটভাটা বরদাশত করা হবে না। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে সচেতন মহলের প্রশ্ন—ঘোষণার বাস্তব প্রয়োগ ও নিয়মিত নজরদারি ছাড়া কি সত্যিই অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD