সংবাদ শিরোনাম:

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূ আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:16:25 pm, Wednesday, 6 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত রুনা উপজেলার লালপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি এক ছেলে সন্তানের জননী।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুনার স্বামী রুহুল আমিন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় ঝগড়া হয় রুনার। তবে কি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেটি জানা যায়নি।

এ ঘটনায় স্বামীর প্রতি অভিমান করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন রুনা।

ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে রুনার শ্বশুর ও ননদ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুনাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রুনার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূ আত্মহত্যা

প্রকাশের সময় : 06:16:25 pm, Wednesday, 6 May 2020