বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রস্তুতি অবহিত, ফেব্রুয়ারিতে ভোট নিশ্চিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:06:05 pm, Sunday, 7 December 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সিইসি বৈঠকে জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি অত্যন্ত সুষ্ঠুভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট অনুষ্ঠানের জন্য কমিশন শতভাগ প্রস্তুত। তিনি সরকারের সহযোগিতা ও সমন্বয়ের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীকে প্রস্তুতিপর্বে কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ইতোমধ্যে দেশের নাগরিকরা নিজেদের নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছেন। এ কারণে সারাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে।”

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি কমিশনের প্রস্তুতির প্রশংসা করে বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত নির্বাচন সামনে। আপনারাই নির্বাচনী প্রক্রিয়ার চালকের আসনে আছেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোই এখন প্রধান বিষয়।”

তিনি আরও বলেন, “জাতিকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বিশ্বমানের নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রস্তুতি অবহিত, ফেব্রুয়ারিতে ভোট নিশ্চিত

প্রকাশের সময় : 07:06:05 pm, Sunday, 7 December 2025