প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে বরিশালের মানুষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে বরিশালের মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে বরিশালের মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দিকে তাকিয়ে আছে বরিশালের মানুষ




ভয়স অব বরিশাল ডেস্ক।। বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভাঙন কবলিতরা। সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছরি গ্রামের চারন দার্শনিক আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদসহ গ্রামবাসীর সহায়-সম্পদ রক্ষার দাবি তাদের।

 

 

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রোববার ঘণ্টাব্যাপী গ্রামবাসী এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চরবাড়িয়া শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের দৌহিত্র (নাতি) ও চরবাড়িয়া ইউনিয়ন ক্ষেতমজুর সমিতির সভাপতি শামীম আলী মাতব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিরেন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ এবং কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুনুর রশিদসহ অন্যান্যরা।

 

 

বক্তারা বলেন, কীর্তনখোলা নদীর ভাঙনে ইতিমধ্যে লামছরি সংলগ্ন নমোপাড়া ও মিরাকান্দা এলাকা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের কবলে রয়েছে দক্ষিণ লামছরি গ্রামের দার্শনিক আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদসহ অসংখ্য গ্রামবাসীর সহায়-সম্পদ। ভাঙন প্রতিরোধে প্রধানমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD