বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রী রোববার পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:35:02 am, Saturday, 13 October 2018
  • 37 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্পের অগ্রগতি এবং এর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করতে রোববার পদ্মা সেতু এলাকায় যাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রোববার মুন্সিগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচর এলাকায় যাবেন।”

সূত্র জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী “পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের” আওতায় ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা-মাওয়া ও পাচর-ভাঙ্গা ৮ লেনের সড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়ার দিকে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করবেন। মাওয়া দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫ মিনিটে মাওয়া গোল চত্বরে এক সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।

দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর পরিদর্শনের আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার জাজিরার নওয়াডবা এলাকা পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে আসার কথা ছিলো। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে রোববার পরিদর্শনের তারিখ নির্ধারণ করা হয়েছে।”

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উভয় পাশে ৬০ ভাগ কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন।

তিনি বলেন, জাজিরা পয়েন্টে ৫টি এবং মাওয়া পয়েন্টে ১টি স্প্যান বসানো হয়েছে। আরো ৫টি স্প্যান বসানোর কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

প্রধানমন্ত্রী রোববার পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন

প্রকাশের সময় : 02:35:02 am, Saturday, 13 October 2018