সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:33:40 am, Sunday, 29 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে সবাই যখন কেক কেটে নানা ভাবে উদযাপন করছেন ঠিক তখনই ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগ। তারা প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিনে ৭৩টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে এ দিবসটি উদযাপন করেন। শনিবার বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বেড়ীবাঁধ এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, জেলা ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম রুবেল, আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন মাহি, শিবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাহিদসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন জানান, কেক কেটে জন্মদিন পালন করা একটি নিয়মে পরিনত হয়েছে। তাই আমরা প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ করে ব্যতীক্রমী একটি দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশের সময় : 02:33:40 am, Sunday, 29 September 2019