সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:31:29 pm, Thursday, 3 October 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে ভারত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হাইকমিশন এক সংবর্ধনা দিয়েছে।

সংবর্ধনাস্থল বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছলে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।পরে তিনি বাংলাদেশ হাউজে তার সম্মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দেয়া এক নৈশভোজে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা

প্রকাশের সময় : 11:31:29 pm, Thursday, 3 October 2019