প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমি মাদরাসার আলেমদের মিছিল Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমি মাদরাসার আলেমদের মিছিল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমি মাদরাসার আলেমদের মিছিল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমি মাদরাসার আলেমদের মিছিল




কওমি মাদরাসার স্বীকৃতি সনদ

অনলাইন ডেস্ক:কওমি মাদরাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান দিয়ে মন্ত্রিসভায় আইন পাশ করায় বেফাকুল মাদারিসিন আরাবিয়ার ব্যানারে রাজধানীতে আনন্দ মিছিল করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ এবং বেফাক বোর্ডের সহসভাপতি ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এসময় ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস ও বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন সহ কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় মন্ত্রিসভায় কওমি সনদের আইন পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় কওমি মাদরাসা সনদ পাস হয়। দীর্ঘদিন আলোচনার পর আইনটি মন্ত্রিসভায় পাস হওয়ায় উলামায়ে কেরাম, বেফাক নেতৃবৃন্দ ও মাদরাসার ছাত্র-শিক্ষকরা আনন্দ মিছিল করেন।

উল্লেখ্য, গত বছর ১১ এপ্রিল গণভবনে ৩০০ আলেমগণের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD