বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:36 pm, Saturday, 14 November 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। রাজবাড়ীর পাংশায় প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলায় আসাদ মণ্ডল নামে একজনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। শুক্রবার সকালে পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার দিকে।

এ ঘটনায় রিক্তা খাতুন নামে ওই গৃহবধূকে মারধর করেন স্বামীর বাড়ির লোকজন। বর্তমানে দুজনেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আসাদ মণ্ডল একই গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে।

আসাদের স্বজনরা জানান, প্রথম স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর দুই বছর আগে রিক্তা খাতুনকে বিয়ে করেন আসাদ। কিন্তু আসাদ প্রথম স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে কথা বলতেন। কিন্তু তা ভালোভাবে নেননি রিক্তা খাতুন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে আসাদ ও রিক্তার ঝগড়া হয়। শুক্রবার সকালের দিকে স্বামী আসাদ ঘুমাচ্ছিলেন। এ সময় ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন রিক্তা খাতুন। লজ্জায় ও ভয়ে আসাদ বিষয়টি কাউকে বলেননি। কিন্তু ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের জানান। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। ওই সময় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে রিক্তা খাতুনকে মারধর করে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে চাইলে রিক্তা খাতুন জানান, আসাদ তার প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এ কারণে স্বামীর পুরুষাঙ্গ কাটেন তিনি।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশের সময় : 08:14:36 pm, Saturday, 14 November 2020