সংবাদ শিরোনাম:

প্রথম বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান মহাকাশচারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:34:54 pm, Friday, 13 December 2024
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তিনি তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন।

আকাবা, যিনি ২০২৩ সালে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন, মহাকাশ গবেষণায় প্রযুক্তির ভূমিকা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান নিয়ে আলোচনা করবেন।

সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আকাবা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) বিষয়ে আলোচনায় অংশ নেবেন। তিনি শিক্ষার্থীদের এ খাতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন।

তিনি বিশেষভাবে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় মহাকাশ গবেষণার ভূমিকা সম্পর্কে আলোকপাত করবেন।

সফরের অংশ হিসেবে আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেবেন। সেখানে তিনি নাসার বৈশ্বিক অবদান এবং বাংলাদেশ কীভাবে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উপকৃত হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন।

আকাবা বিশেষভাবে আর্টেমিস অ্যাকর্ডস-এর গুরুত্ব তুলে ধরবেন। এই অ্যাকর্ডস মহাকাশে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নীতিমালা প্রচার করে। এটি নাসা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে সহযোগিতা জোরদার করতে সাহায্য করবে।

আকাবা একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের সাবেক স্বেচ্ছাসেবক। তিনি ২০০৪ সালে নাসার মহাকাশচারী প্রার্থীরূপে মনোনীত প্রথম পুয়ের্তো রিকো বংশোদ্ভূত ব্যক্তি। মহাকাশচারী হিসেবে তিনি তিনটি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩০৬ দিনেরও বেশি সময় কাটিয়েছেন। তাঁর কার্যক্রমের মধ্যে রয়েছে স্পেসওয়াক এবং বৈজ্ঞানিক গবেষণা।

আকাবার সফর বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রথম বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান মহাকাশচারী

প্রকাশের সময় : 08:34:54 pm, Friday, 13 December 2024