প্রথমবারের মত শেবাচিমে চালু হচ্ছে শিশু নিউরোলজি বিভাগ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




প্রথমবারের মত শেবাচিমে চালু হচ্ছে শিশু নিউরোলজি বিভাগ

প্রথমবারের মত শেবাচিমে চালু হচ্ছে শিশু নিউরোলজি বিভাগ

প্রথমবারের মত শেবাচিমে চালু হচ্ছে শিশু নিউরোলজি বিভাগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দক্ষিণাঞ্চলে প্রথমবারের মত শিশুদের স্নায়ু ও মানষিক বিকাশে চিকিৎসার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে যাচ্ছে শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।

 

বিভাগটির কার্যক্রম শুরুর লক্ষে জনবল নিয়োগের নিমিত্তে পদ সৃজনে সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিশাখা-৪ এর উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিফ একাউন্টন্স অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সরকারিভাবে পদ সৃজনে সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে।

 

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগটি চালু করতে ৬টি পদ সৃজনের সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে। পদগুলো হচ্ছে- সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, সাইকোলজিস্ট, ডেভেলপমেন্ট থেরাপিস্ট, সহকারী রেজিস্ট্রার এবং জুনিয়র কনসালটেন্ট। তবে ঠিক কবে নাগাদ এ হাসপাতালে ‘শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ’ চালু হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

 

 

হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু না বলতে পারলেও সরকারি নির্দেশনার আলোকে জনবল প্রাপ্তির পরে যত দ্রুত সম্ভব তা চালু করা হবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD