প্রথমবারের মতো বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রথমবারের মতো বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ

প্রথমবারের মতো বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ




নিজস্ব প্রতিবেদক॥  টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশালে বৃহত্তর বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিনটি লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সভার কার্যক্রম শুরু করবে ক্ষমতাসীন দলটি।

এরই মধ্যে বৃহত্তর এই প্রতিনিধি সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সকল আয়োজন সম্পন্ন করেছেন স্থানীয় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। তোরণ, ব্যানার এবং বিল বোর্ডে সাজানো হয়েছে গোটা মহানগরী।

এদিকে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে বুধবার (৩ জুলাই) বিকাল থেকেই বরিশালে আসতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ের মন্ত্রী, এমপি ও স্থানীয় নেতারা।

বিশেষ করে বুধবার বিকালে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছেছেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভাগের জ্যেষ্ঠ নেতারা।

তাদের বরিশালে আমন্ত্রণ জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, দীর্ঘ বছর পরে বরিশালে এ ধরনের বড় একটি শোডাউন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশাল নগরী আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের পদচারণে মুখরিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD