সংবাদ শিরোনাম:

প্রত্যেক উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:53:59 pm, Sunday, 18 February 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়ামের নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য জান্নাত আরা হেনরীর এক প্রশ্নের লিখিত উত্তরে যুব ও ক্রীড়া মন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

নাজমুল হাসান বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসাবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুনে সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পটি গত ০৪/০৫/২০২১ তারিখ একনেক সভায় অনুমোদিত হয়েছে। ওই প্রকল্পে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে ও বর্ণিত উপজেলার জমি সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক কর্তৃক বিকল্প প্রস্তাব পাঠানো হয়, যা প্রকল্পের সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়াম নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রত্যেক উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

প্রকাশের সময় : 05:53:59 pm, Sunday, 18 February 2024