প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কেরানীগঞ্জে রনি (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে ওই শিশুর মা। গতকাল বুধবার দুপুরে শিশুটির মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

শিশুটির মা অভিযোগ করে বলেন, আমি আমার স্বামীর সঙ্গে এক প্রতিবন্ধী মেয়ে ও ছেলেকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোড এলাকায় কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকি। আমি প্রতিদিনই আমার ছেলে-মেয়েদের বাসায় রেখে বাসাবাড়ির কাজে যাই।

 

 

গত মঙ্গলবার আমি কাজে গেলে আমার অবুঝ শিশু দুটি ঘরে থাকে। আমি বাসায় না থাকার সুযোগ নিয়ে আমাদের বাড়িওয়ালার দুসম্পর্কের ভাগ্নে রনি ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে এলে রনি পালিয়ে যায়।

 

 

আমি ও আমার স্বামী এ বিষয়ে বিচার চাইতে গেলে আমাদেরকে বিচারের আশ্বাস দিয়ে বাড়িওয়ালা কালক্ষেপণ করেন। পরে সাক্ষি নেই বলে আমাদেরকে বলে দেয় কোনো বিচার হবে না। এমনকি বাড়িওয়ালার স্ত্রী রহিমা বিবি আমাদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেয়। পরে আমি নিরুপায় হয়ে থানা পুলিশের কাছে যাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে বাড়িওয়ালার স্ত্রী রহিমা বিবি বলেন, রনি আমার দুসম্পর্কের ভাগ্নে, সে মাঝে মাঝে আমাদের বাসায় আসে। তবে কি ঘটেছে আমি জানি না। ঘরে তালা মারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের কাছে ৮ হাজার টাকা পাবো তাই ঘরে তালা মেরে দিয়েছি।

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক চাঁন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে, তবে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD