ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রতারণা করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ড. সাবরিনা শারমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১ অক্টোবর ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার এজাহার আদালতে পৌছালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করেন। এসময় তিনি বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন ।
রোববার মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। মামলায় শুধু ডা. সাবরিনাকেই আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বর্তমান সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে।
সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।
Reporter Name 















