সংবাদ শিরোনাম:

প্রকৃত শিক্ষাহীন অন্তর অন্ধকারে নিম্মজিত থাকে শাহে আলম এমপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:58:26 pm, Thursday, 10 October 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: কেবল কয়েকখানা সার্টিফিকেট থাকলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়না। মানবিকতা,সামাজিক বন্ধন,সহপাঠিদের জন্য করণীয় বিষয়,নিজের পরিবারের প্রতি আনুগত্য তথা রাষ্ট্রের জন্য প্রকৃত ভালোবাসা জন্মদেয় যে শিক্ষা সেটাই হলো আলোকিত শিক্ষা। এমন মনোভাব নিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় মাদরাসার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। এ সময় তিনি তার বক্তৃতায় বলেন,প্রকৃত শিক্ষাহীন অন্তর সব সময়ই অন্ধকারে নিম্মজিত থাকে। তাই অভিভাবকদের কেবল সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দায়িত্ব শেষ বলে ঘরে বসে থাকলে চলবে না। তাদের সন্তানরা শিক্ষা গ্রহন করতে গিয়ে কি শিখছে বা করছে সেই দিকটায় বেশি নজরদারী করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,প্রতিদিনের ক্লাসের লেখাপড়া ক্লাসেই শেষ করতে হবে। ক্লাসে এমনভাবে পড়াতে হবে যাতে করে কোন শিক্ষইর্থীকে ওই বিষয়টি অন্য কারোর কাছে শিখতে যেতে না হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন,সকল শিক্ষার্থীই আমার সন্তান আর সন্তানকেই আমি অধ্যায়ন করাচ্ছি এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্লাসে পাঠদান করালেই শিক্ষার মানোন্নয়নে বিপুল বিকাশ ঘটবে। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা তার বক্তৃতায় বলেন,পাঠ্যবইয়ের পাশাপাশি আমাদের সন্তানদের সকল বিষয়ে নৈতিক শিক্ষার জ্ঞান অর্জনের জন্য ক্লাসে শিক্ষকদের কথা বলতে হবে। মলুহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গর্ভনিং বডির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র মাদরাসার শিক্ষক মন্ডলি ও অভিভাবক বৃন্দ,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রকৃত শিক্ষাহীন অন্তর অন্ধকারে নিম্মজিত থাকে শাহে আলম এমপি

প্রকাশের সময় : 07:58:26 pm, Thursday, 10 October 2019