প্রকাশিত সংবাদের প্রতিবাদ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ




গত ১৬ নভেম্বর সোমবার দৈনিক কীর্তনখোলা, আলোকিত বরিশাল সহ কতিপয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘‘বাকেরগঞ্জে ইটভাটা মালিকের হাতের কজ্বি কর্তন’’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃস্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাদের জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রনোদিত। যদিও সংবাদের উল্লেখিত আবুল হোসেন আবু’র কজ্বি কর্তনের ঘটনাটি আমরা পত্রিকার সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেহ উক্ত ঘটনার সাথে কোন অংশেই জড়িত নই। মূলত আমরা আবুল হোসেন আবু’র বাকেরগঞ্জ গারুলিয়া ভান্ডারীকাঠি মামা-ভাগ্নে ইটভাটা ৫ বছরের জন্য ভাড়া নিয়ে তা পরিচালনার লক্ষ্যে বরিশাল সাবরেজিষ্ট্রি অফিস থেকে রেজিষ্ট্রি চুক্তি সম্পাদন করি। পরে ইটভাটার জন্য ৩৯ লক্ষ ৫১ হাজার টাকার মালামাল সরঞ্জাম ক্রয় করে ইটভাটায় নেই। কিন্তু আবুল হোসেন আবু ৫ বছর মেয়াদী উক্ত চুক্তি নামার ৩ বছর অতিবাহিত হলে বাকি ২ বছর পূর্বেই রেজিষ্ট্রিকৃত উক্ত চুক্তির সকল শর্ত ভঙ্গ করে আমাদের টাকা ও মালামাল আতœসাত করার হীন উদ্দেশ্যে তা আটকে দেয়। এছাড়া আবুল হোসেন আবু একজন চিহ্নিত প্রতারক ও বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা করে কোটি কোটি টাকা আতœসাত করেছে। এমনকি তালতলী উপজেলা চেয়ারম্যান ও তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবীউল কবির জোমাদ্দারের কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়ে তা আতœসাত করে। লেবুখালীর বাসিন্দা জনৈক ফোরকানের কাছ থেকে ৩৮ লাখ টাকা নিয়ে আতœসাত করে। এসব অর্থ আতœসাত ও প্রতারনার বিষয়ে আবুল হোসেন আবুর বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সিএমএম কোর্টে সিআর মামলা নং ৯৮০/১৭, পটুয়াখলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলার নং-২০১/১৯, পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ক) অঞ্চল আদালতে সিআর মামলা নং-১৮৭/১৭ সহ আরও বেশ কয়েকটি চেক ডিজঅনার, প্রতারনা ও অর্থ আতœসাত মামলা বিচারাধীন আছে। প্রকাশিত সংবাদে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নাম জড়িয়ে প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জাতির বিবেক সাংবাদিক সমাজ ও প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন শত্রুতা বসত কিংবা আমাদের পাওনা প্রায় অর্ধকোটি টাকা মেরে দেয়ার কৌশল হিসাবে ভিকটিমের কথায় কর্নপাত না করে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার অন্তরালের ঘটনা ও প্রকৃত দোষিদের খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী
মোঃ মিজান ব্যাপারী, মোঃ আফজাল হোসেন জুয়েল, আঃ সাক্কুর সরদার, রাসেল হাং
বাকেরগঞ্জ, বরিশাল

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD