পৌর নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পৌর নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

পৌর নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

পৌর নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে সংখ্যালঘু কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া ও হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকারের পানির বোতল প্রতীকের গণসংযোগ চলাকালে স্থানীয় বেতাগী লঞ্চঘাট সংলগ্ন বৌবাজারে নামক স্থানে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস.বি.এম জিয়াউর রহমান জুয়েলের উট পাখি প্রতীকের সমর্থকরা তাদের প্রচারণায় বাধা প্রদান করে ও অতর্কিত হামলা চালায়।

 

ওই একই দিনে চার ধাপে এই হামলায় কাউন্সিলর প্রার্থী বরুন কৃষ্ণ কর্মকারের চারজন কর্মী গুরতর আহত হয়েছেন। এদের মধ্যে দেবাশিষ বনিক (৩০) ও মো. কাজলকে (২৮) বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চিকিৎসাধীন রয়েছে।

 

 

এ অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী এস.বি.এম জিয়াউর রহমান জুয়েল বলেন, প্রতিপক্ষ আমার নারী কর্মীদের প্রচারণা ভিডিও করার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে আমার তিনজন কর্মী আহত হয়েছেন।

 

 

এ বিষয় কাউন্সিলর প্রার্থী বরুণ কৃষ্ণ কর্মকার অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষের লোকজন তার প্রচারণায় বাধা দিয়ে আসছে। প্রতিপক্ষের প্রার্থী পৌরসভার বাইরের লোকজন ভাড়া করে এনেছেন। আমরা প্রচারণা বের হলেই তারা আমার কর্মীদের পিছু নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকেন। ফলে তিনি শঙ্কায় ভুগছেন ও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বাধার কারণে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিকট অভিযোগ করা হয়েছে।

 

 

বরগুনা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল বলেন, সংখ্যালঘু কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধাদানের বিষয় আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ধরনের ঘটনা কারো কাম্য নয়। এ জন্য স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

 

 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু এ বিষয় নিশ্চিত করে বলেন, উভয় কাউন্সিলর প্রার্থীকে ডেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD