সংবাদ শিরোনাম:

পোড়া লঞ্চটিকে সরানো হলো, মৃতদের সন্ধানে অষ্টম দিনের অভিযান চলছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:10:30 pm, Friday, 31 December 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে অষ্টম দিনের মতো আজ শুক্রবারও অভিযান চলছে। আজ সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা সুগন্ধা ও বিষখারী নদীর ঝালকাঠির অংশে স্পিডবোট ও ডুবুরি নিয়ে তল্লাশি চালাচ্ছেন।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের আরও দু’-একদিন অভিযান চলবে। এদিকে, ঝালকাঠির লঞ্চঘাট থেকে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চটিকে সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসি পার্ক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সকাল ১০টায় সুন্দরবন-১২ লঞ্চ দিয়ে পুড়ে যাওয়া লঞ্চটিকে সরানো হয়। পণ্য ওঠানামা ও যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন পুড়ে যাওয়া লঞ্চটি লঞ্চঘাট থেকে সরিয়ে ফেলে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৫ মরদেহের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একজনের পরিচয় না পাওয়ায় তার মৃতদেহ বেওয়ারিশ হিসেবে সমাহিত করা হয়। পুলিশ বলছে, সমাহিত করা ওই ব্যক্তি সনাতন ধর্মের।

গত বৃহস্পতিবার রাতে বরগুনাগামী এমভি অভিযান লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে আগুন লাগে। প্রথমদিন লঞ্চের মধ্য থেকে ৩৭ জন এবং গত ৭ দিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও ৪ জন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনও ৩০ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পোড়া লঞ্চটিকে সরানো হলো, মৃতদের সন্ধানে অষ্টম দিনের অভিযান চলছে

প্রকাশের সময় : 08:10:30 pm, Friday, 31 December 2021