সংবাদ শিরোনাম:

পোশাক চুরি করলেন ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:05:20 pm, Thursday, 20 August 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার তৈরিকৃত পোশাক চুরির অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল। ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা মামলায় বুধবার (১৯ আগস্ট) গজারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান জানায়, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার এনআর পোশাক কারখানা গত ১৪ আগস্ট তাদের তৈরিকৃত পোশাক শিপমেন্টের জন্য একটি কাভার্ডভ্যানে করে চট্রগ্রাম নৌবন্দরে পাঠায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা এলাকায় কাভার্ডভ্যান থেকে আংশিক পণ্য চুরি হয়।

পোশাক চুরি করলেন ছাত্রলীগ নেতা

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার দুইদিন পর ওই কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করা হয়। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দীপু জানান, প্রাথমিক তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মামলাটি আশুলিয়া থানার। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করেছি, তদন্তে আহমেদ রুবেলের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পোশাক চুরি করলেন ছাত্রলীগ নেতা

প্রকাশের সময় : 05:05:20 pm, Thursday, 20 August 2020