পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

 

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেন।

 

 

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সব ধরনের সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত। এখন প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজারে আপনারা এগিয়ে গেলে একসময় বিদেশি প্রতিষ্ঠান এখান থেকে চলে যেতে পারে। দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য পোল্ট্রি থেকে তৈরি খাবারে বৈচিত্র্য আনতে হবে। গবেষণার মাধ্যমে মাংসের বহুজাতিক ব্যবহার বাড়াতে হবে।

 

 

তিনি বলেন, পোল্ট্রি আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক শিক্ষিত তরুণ এ খাতে কাজ করতে আগ্রহী হচ্ছে। পোল্ট্রিকে একটি শিল্পে পরিপূর্ণভাবে রূপান্তর এবং মর্যাদাপূর্ণ খাতে পরিণত করার জন্য আমরা অবশ্যই কাজ করবো। আমরা চাই পোল্ট্রি শিল্পের বিকাশ হোক। বিকশিত এ শিল্পকে শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে দিতে হবে।

 

 

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, বিদেশে হালাল মাংস আমদানির অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিদেশে মাংস, ডিম ও এ জাতীয় পণ্যের বাজার সম্প্রসারণে প্রয়োজনে ক্যাম্পেইন করতে হবে, লবিস্ট নিয়োগ করতে হবে, চেম্বার অব কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। সরকার অবশ্যই এ ব্যাপারে সব সহযোগিতা করবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ হাবিবুল হক, সহসভাপতি মেজর (অব.) আনিসুর রহমান, মহাসচিব ডা. মনজুর মোরশেদ খানসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD