পেছন দিয়ে টেনে চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীকে ফেলে দিয়েছে টোলকর্মীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পেছন দিয়ে টেনে চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীকে ফেলে দিয়েছে টোলকর্মীরা

পেছন দিয়ে টেনে চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীকে ফেলে দিয়েছে টোলকর্মীরা




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলঘরে মোটরসাইকেল থামাতে দেরি হওয়ায় পেছন দিক দিয়ে টেনে চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীকে ফেলে দিয়েছে টোলকর্মীরা।

শনিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে রূপাতলী টোলঘরে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন। এসময় আহতরা এর প্রতিবাদ করলে উল্টো একদল সন্ত্রাসী তাদেরকে মারধর করতে ঔদ্ধত্য হয় বলে অভিযোগ করেন তারা।

আহতরা হলেন- মো. শাহ আলম (৪৫) ও ফারুক হোসেন (৩৬)। তারা বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত।আহতরা জানান, আমরা বরিশাল থেকে নলছিটির দিকে যাচ্ছিলাম। টোলের জন্য মোটরসাইকেল থামাতে গেলে গতির কারণে একটু সামনে চলে যায়। এতে টোলকর্মীরা টেনেহিঁচড়ে তাদেরকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পড়ে গিয়ে তারা হাত-পায়ে চোট পান এবং রক্তক্ষরণ হয়।

এদিকে টোলকর্মীরা উল্টো অভিযোগ করে বলেন, তারা টোল না দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই তাদেরকে থামাতে গেলে একটু ব্যাথা পেয়েছে।এ বিষয়ে সেতুর ইজারাদার মো. মাহফুজ খান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষিদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD