মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া ॥ সংবাদের মূল লাইনটিতে পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে জন্ম জননী মাকে। একজন সন্তানের কাছে তার সম্পূর্ণ পৃথিবী’ই হলো মা। যে সম্পর্কের সাথে থাকেনা কোন স্বার্থ।
এছাড়া অন্য যেকোন সম্পর্ক’র সাথে কোন না কোন ভাবে স্বার্থ জড়িয়ে থাকে। মাকে হারিয়ে যার পুরো পৃথিবী আজ ঘুমিয়ে,সেই মায়ের কবরের পাশে গিয়ে বুক ভরা নিঃশ্বাস ছেড়ে, দু’হাত বিধাতার দরবারে তুলে চোখের পানিতে সন্তানের আর্তনাথ। ছোট বেলা মা যেভাবে আদর, যতœ, ¯েœহ, মায়া, মমতা ও ভালোবাসা দিয়ে তাকে লালন-পালন করেছেন,ঠিক তেমনিভাবে খোদা মাকে কবরে বেহেশতি যতœ করিও।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেড় হয়েই মায়ের কবর জেয়ারত করলেন বরিশাল জেলার অর্ন্তগত বানারীপাড়া উপজেলা পরিষদের হ্যাট্টিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
এই নেতা দেশে করোনাকালের শুরুতে নিজ এলাকার কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য ও পণ্য সা¤্রগী কাঁধে করে এগিয়ে দিয়েছেন। তার দলের কোন কর্মীর অসুস্থতার কথা শুনলে সেখানে ছুটে গিয়ে সাহস জুগিয়ে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেশের যেকোন পর্বনে কর্মীদের পাশে দাঁড়ান এই নেতা। অসহায় শিক্ষার্থীদের নিজ অর্থে ফরম পূরণ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয় করে দিয়েছেন অগনিত।
করেছেন অসহায় পিতার (কন্যাদান গ্রস্থ) অনেক সাহায্য ও সহযোগিতা। মসজিদ, মাদরাসা, প্যাগোডা, গির্জা স্কুল, কলেজেও দান করেছেন সমানভাবে। সর্বপরি বানারীপাড়া উপজেলার অন্যতম একজন কর্মী বান্ধব জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা আলহাজ্ব গোলাম ফারুক। যে নামের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ আস্থা খুঁজে পায় প্রতিনিয়ত।
Leave a Reply