পূজার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মীকে খুন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




পূজার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মীকে খুন

পূজার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মীকে খুন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সিলেট নগরের টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধে অভিষেক দে দ্বীপ (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দ্বীপ গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় জড়িত অভিযোগে সৈকত রায় সমুদ্র নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

পূজার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদেই নিজ গ্রুপের ছাত্রলীগ কর্মীদের হামলায় দ্বীপ খুন হন বলে একাধিক সূত্রে জানা গেছে। নিহত দ্বীপ ও হামলাকারী সমুদ্র দুজনই আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার গ্রুপের অনুসারী।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, পূজার টাকা সংক্রান্ত বিরোধ থেকে রাত সাড়ে ৯টার দিকে টিলাগড়ে অভিষেক দে দ্বীপ নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় একদল যুবক। পরে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সৈকত রায় সমুদ্র নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার ( ডিসি দক্ষিণ) সুহেল রেজা। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD